কান্নাভেজা গলাতে নারী দিবসের আগে দলের থেকে যোগ্য সম্মান পেলাম, সোনালি গুহ
দি নিউজ লায়নঃ শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করার পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ক্ষোভ, বিক্ষোভ। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ায় চারবারের বিধায়ক তথা প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালি গুহ। টিকিট না পেয়ে প্রকাশ্যে কেঁদেই ফেললেন তিনি। টিভি দেখে সোনালি জানতে পারেন, দল তাঁকে টিকিট দেয়নি।
শোনামাত্রই কান্নায় ভেঙে পড়েন সোনালি। প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করতে পারছি না দল আমাকে টিকিট দেয়নি! সবকিছু যেন দুঃস্বপ্নের মতো লাগছে। একনিষ্ঠ ভাবে দল করার হয়তো এই পুরস্কারই প্রাপ্য ছিল।’’
তিনি কান্নাভেজা গলাতেই আরও বলেন, ”বহু লড়াই-আন্দোলনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম। এবার আমাকে দল টিকিট দিল না। নারী দিবসের আগে দলের থেকে যোগ্য সম্মান পেলাম।”

Post a Comment